, ,

উল্লাপাড়ায় মালচিং পদ্ধতিতে বেগুন চাষ, ১৫০ শতাংশ জমিতে লাভের স্বপ্ন কৃষক ফজলুল হকের

নিউজটি শেয়ার করুন

মোঃ মোসলেম উদ্দিন সিরাজী
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ: সারি সারি সবুজ বেগুনগাছ। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পৌরসভার চরঘাটিনা গ্রামের কৃষক ফজলুল হক ১৫০ শতাংশ জমিতে লুনা হাইব্রিড জাতের বেগুন চাষ করে এমনই নজীরবীহীন দৃশ্য তৈরি করেছেন। প্রচলিত পদ্ধতির পরিবর্তে তিনি মালচিং পদ্ধতি ব্যবহার করেছেন। এতে আগাছার প্রকোপ কমার পাশাপাশি মাটির আর্দ্রতা ধরে রাখা এবং গাছের পরিচর্যা সহজ হচ্ছে বলে জানিয়েছেন তিনি। কৃষক ফজলুল হক জানিয়েছেন, ১৫০ শতাংশ জমিতে লুনা হাইব্রিড জাতের বেগুন চাষ করেছি। এই পর্যন্ত প্রায় এক লাখ টাকা খরচ হয়েছে। এখন পর্যন্ত প্রায় তিন লাখ টাকার বেগুন বিক্রি করেছি। বর্তমানে প্রতিদিন চার থেকে পাঁচ মণ বেগুন তুলছি। প্রতি মণ বেগুণে চার হাজার আটশত থেকে পাঁচ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। ​কৃষক ফজলুল হকের জমিতে উৎপাদিত বেগুন স্থানীয় পাইকারেরা সরাসরি ক্ষেত থেকে ক্রয় করে নিচ্ছেন। পরে এই সব বেগুন উল্লাপাড়া সহ জেলার বিভিন্ন উপজেলায় সরবরাহ করা হচ্ছে। হবিবর নামে একজন পাইকার বলেছেন, আমরা ফজলুল হকের জমি থেকে বেগুন কিনে জেলার বিভিন্ন উপজেলায় সরবরাহ করি। বেগুণের মান ভালো হওয়ায় বাজারে চাহিদা প্রচুর। বর্তমানে প্রতি কেজি প্রায় ১২০ থেকে ১২৫ টাকা দরে ক্রয় করেছি।’ কৃষকের সঙ্গে কাজ করা শ্রমিকেরাও এই আবাদে উপকৃত হচ্ছেন। স্থানীয় এক শ্রমিক বলেছেন, আমরা এখানে দশ থেকে পনেরো জন শ্রমিক নিয়মিত কাজ করি। এখানে কাজ করে যে টাকা পাই, তা দিয়েই আমাদের সংসার চলে। এই বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ যিনি কৃষকের ডাক পেলেই ছোটে চলেন সুবর্ণা ইয়াসমিন সুমি বলেছেন, ফজলুল হক প্রায় ১৫০ শতাংশ জমিতে লুনা জাতের বেগুন চাষ করেছেন। বেগুন আবাদের লক্ষ্যমাত্রা ছিলো – ৪২ হেঃ অর্জন হয়েছে – ৪৪ হেঃ ও উৎপাদন লক্ষ্যমাত্রা – ৯২৪ মেট্রিক টন। কৃষি অধিদপ্তর তথা কৃষি কার্যালয়ের পক্ষ থেকে ফজলুল হককে লুনা জাতের বেগুন চাষে উৎসাহ দেওয়া হয়েছিল। তিনি আমাদের এই পরামর্শ অনুযায়ী চাষ করে ভালো ফলন পাচ্ছেন। আধুনিক ও বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে সবজি চাষ করলে উৎপাদন বাড়ানোর পাশাপাশি অনেক ক্ষেত্রে পরিচর্যা ও উৎপাদন খরচ কমানো সম্ভব। কৃষক ফজলুল হকের প্রত্যাশা,উৎপাদিত বেগুনের বাজার দর যেন মৌসুমজুড়ে ভালো থাকে। এতে এক লাখ টাকা খরচ করে তাঁর কাঙ্ক্ষিত লাভের স্বপ্ন পূরণ হবে।