, ,

আধুনিক চিকিৎসাব্যবস্থায় ফরিদপুরের নতুন সংযোজন

নিউজটি শেয়ার করুন

 প্লাস্টিক সার্জারি অ্যান্ড বার্ন ইউনিট, দক্ষিণবঙ্গের চিকিৎসাসেবায় নতুন সম্ভাবনার দ্বার খুলছে ফরিদপুর।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে নির্মিত হতে যাচ্ছে আধুনিক প্লাস্টিক সার্জারি অ্যান্ড বার্ন ইউনিট। এই উদ্যোগ বাস্তবায়িত হলে ফরিদপুরসহ আশপাশের জেলার মানুষের উন্নত বার্ন ও প্লাস্টিক সার্জারি চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ তৈরি হবে।
গণপূর্ত অধিদপ্তরের সরকারি দরপত্র অনুযায়ী, ইউনিটটির জন্য নতুন ভবন নির্মাণের পাশাপাশি সার্ভিস ভবন, পানি সরবরাহ, ভূগর্ভস্থ জলাধার, পাম্প হাউস, সীমানাপ্রাচীর, আরসিসি রাস্তা ও ড্রেন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া আধুনিক চিকিৎসাসেবার উপযোগী মেডিকেল গ্যাস পাইপলাইন, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা, বৈদ্যুতিক সাবস্টেশন, শীতাতপ নিয়ন্ত্রণ এবং ভেন্টিলেশন ব্যবস্থার কাজও প্রকল্পের আওতায় রয়েছে।
প্রকল্পটির নির্ধারিত মেয়াদ ৩০ জুন ২০২৮ পর্যন্ত। সরকারি দরপত্রে এসব অবকাঠামোগত উন্নয়নকাজের তথ্য পাওয়া গেছে।
এই ইউনিট পূর্ণাঙ্গভাবে চালু হলে ফরিদপুরের পাশাপাশি দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলের মানুষের জন্য উন্নত বার্ন ও প্লাস্টিক সার্জারি চিকিৎসার নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। বিশেষ করে অগ্নিদগ্ধ রোগীদের উন্নত চিকিৎসার জন্য দূরবর্তী অঞ্চলে যাওয়ার নির্ভরতা কমাতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
উল্লেখ্য, প্রকল্পের নির্মাণকাজ ও চিকিৎসাসেবা চালুর বিষয়টি আলাদা। এখনো ইউনিটটির চিকিৎসাসেবা চালুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।