আজ পৃথিবী কাঁদছে
প্রসপারিনা সরকার
মানুষের বিলাসিতার মোহে
প্রকৃতি পরিবেশের বিপর্যয়ে
জলবায়ুর পরিবর্তনে ষড়ঋতু
পাহাড়ি ঝরনা ,পাখির কলরব
সবুজ অরণ্য বদলে যাচ্ছে ৷
মানুষের অন্ধত্বের আগ্রাসনে
সততা মূল্যবোধের অবক্ষয়ে
আজ পৃথিবী প্রেম -মানবতা ভালোবাসার বিরহ বিচ্ছেদে
নিদারুণ কষ্ট যন্ত্রণায় কাঁদছে ৷







