, ,

মুক্তাগাছায় পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ১৫

নিউজটি শেয়ার করুন

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল ইসলামের দিকনির্দেশনায় মাদকবিরোধী অভিযান, জুয়া খেলা ও পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারে পুলিশের তৎপরতা ময়মনসিংহের মুক্তাগাছায় গত ২৪ ঘণ্টায় থানা পুলিশের পৃথক অভিযানে মাদকদ্রব্য উদ্ধার, জুয়া খেলার অভিযোগে গ্রেপ্তার, পুলিশ আইনের ৩৪ ধারায় আটক এবং বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানে এসআই হাসিবুল হাসানের নেতৃত্বে উপজেলার ধীতুয়া এলাকায় জনৈক সূর্যের খাদ্য মিলের সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়। এ অভিযানের সময় ২০০ গ্রাম গাঁজাসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ হাজার টাকা।

এই অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রিপন মিয়া (৩৫), মো. বাবলু মিয়া (৩০) ও মো. শরীফ হোসেন (৪২)। তাঁদের বাড়ি ধীতুয়া ও হাতিল এলাকায়।

অন্যদিকে এসআই মোহাম্মদ মিঠু মিয়ার নেতৃত্বে জুয়া খেলার বিরুদ্ধে অভিযান চালিয়ে উপজেলার দাওগাঁও এলাকায় জনৈক কাছেদের নির্মাণাধীন একটি বসতঘর থেকে জুয়া খেলারত অবস্থায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. নাসির উদ্দিন (৫০), মো. আব্দুল মান্নান (৬০), মো. আলম হোসেন (২৮), শামছুল হক (৩৫), সাইদুল ইসলাম (৩৪) ও মো. মোশারফ হোসেন (৩৪)। তাঁদের বাড়ি দাওগাঁও পূর্বপাড়া ও পশ্চিমপাড়া এলাকায়।

অপরদিকে মুক্তাগাছা পৌরসভার মধ্যহিস্যা প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে পুলিশ আইনের ৩৪ ধারায় মো. খাইরুল ইসলাম (৪৫) ও মো. মোশারফ হোসেন (৩২) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, এসব অভিযানের পাশাপাশি বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আরও চারজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

মাদক বিরোধী কার্যক্রম, জুয়া প্রতিরোধ ও অপরাধ ধমনে জেলার মুক্তাগাছা থানা পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে ।

আজ কালজয়ী চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলামের ৮৫তম জন্মবার্ষিকী শেখ ফরিদ উদ্দিন ২৩ অক্টোবর কালজয়ী ও বরেণ্য চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলামের ৮৫তম জন্মবার্ষিকী। ১৯৪১ সালের ২৩ অক্টোবর মুন্সীগঞ্জের বিক্রমপুরস্থ শ্রীনগর থানার সমষপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।