, ,

শান্তি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সাহিত্য-সংস্কৃতির ভূমিকার ওপর গুরুত্বারোপ

নিউজটি শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সাহিত্য ও সংস্কৃতি চর্চার বিকল্প নেই — এমন প্রত্যয় নিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে “শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সাহিত্য ও সংস্কৃতি” শীর্ষক আলোচনা সভা, নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান – ২০২৬।

আজ ২৩ অক্টোবর ২০২৬, শুক্রবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচাস্থ কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব এম. রশিদুজ্জামান মিল্লাত, এমপি।

আয়োজক সূত্রে জানা গেছে, দিনব্যাপী এই আয়োজনে তিনটি পর্ব থাকবে। প্রথম পর্বে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সাহিত্য ও সংস্কৃতির ভূমিকা নিয়ে আলোচনা করবেন দেশের বিশিষ্ট সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিক্ষাবিদরা। দ্বিতীয় পর্বে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান এবং তৃতীয় পর্বে থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সাংস্কৃতিক পর্বে দেশের ঐতিহ্যবাহী গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশিত হবে বলে আশা করা হচ্ছে, যা সব বয়সী দর্শকের জন্য উপভোগ্য হবে।

আয়োজকরা জানান, বর্তমান সময়ে সামাজিক অবক্ষয় রোধ এবং নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।