, ,

নাসিরনগরে ১ দোকানে চুরি

নিউজটি শেয়ার করুন

স্বদেশবিচিত্রা প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। এ সময় সংঘবদ্ধ চোরেরা দোকান থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ও মালামাল লুট করে নিয়ে গেছে। শনিবার ভোরে ৫টা ২০ মিনিটের দিকে নাসিরনগর থানা থেকে প্রায় ২০০ গজ দূরে থানা রোডে মার্কেটে এ ঘটনা ঘটে।

থানায় দায়েরকৃত মামলার বাদী পিয়াস টেলিকমের মালিক শুভ রঞ্জন দাসের অভিযোগ থেকে জানা যায়, শুক্রবার রাত দশটার দিকে থানা রোডের মার্কেটের পিয়াস টেলিকম মোবাইল ফোনের দোকান বন্ধ করে কর্মচারী অর্পণ চন্দ্র দাসসহ বাসায় চলে যায়। পরের দিন শনিবার পিয়াস টেলিকম দোকানের কর্মচারী বাদীকে ফোন করে জানায় যে, তাদের দোকানের সাটার ও কেচি গেইটের তালা কাটা এবং চুরি হয়েছে। পরে তিনি দোকানে এসে দেখেন, সাটার খোলা ও কেসি গেইটে নতুন একটি তালা দেয়া। পরে তালা কেটে ভেতরে প্রবেশ করে দেখেন বিভিন্ন ব্রান্ডের মোট ১৫৬টি এন্ড্রয়েড নতুন সেট ও ক্যাশে থাকা নগদ টাকা নিয়ে যায়।
স্বদেশবিচিত্রা/এআর

আজ কালজয়ী চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলামের ৮৫তম জন্মবার্ষিকী শেখ ফরিদ উদ্দিন ২৩ অক্টোবর কালজয়ী ও বরেণ্য চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলামের ৮৫তম জন্মবার্ষিকী। ১৯৪১ সালের ২৩ অক্টোবর মুন্সীগঞ্জের বিক্রমপুরস্থ শ্রীনগর থানার সমষপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।