সাভার বক্তারপুর (তিন রাস্তার মোড়) এলাকা হতে এক বিশেষ অভিযানে ৯০০ (নয়শত)পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছেন ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)উত্তর।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন গোপালগঞ্জ জেলার সদর থানার লক্ষ্মীপুর গ্রামের মৃতঃ হবি খাঁ’র ছেলে মোঃ মনির খাঁ(৩৮) ও সাভার বক্তারপুরের মৃতঃ ফজর আলীর মেয়ে শ্যামলী খাতুন (৩২)।
ঢাকা জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান ঢাকা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান পিপিএম মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে একটি চৌকস টিম
সাভার মডেল থানাধীন সাভার বক্তারপুর (তিন রাস্তার মোড়) এলাকা হইতে আসামী ১। মোঃ মনির খাঁ (৩৮), পিতা-মৃত হবি খাঁ, মাতা-মৃত মমতাজ বেগম, সাং-লক্ষীপুর, থানা-গোপালগঞ্জ সদর, জেলা-গোপালগঞ্জ, এ/পি সাং-বক্তারপুর তিন রাস্তার মোড়, ১নং ওয়ার্ড, (ওমরের বাড়ির ভাড়াটিয়া), থানা-সাভার, জেলা-ঢাকা, ২। শ্যামলী খাতুন (৩২), স্বামী-মনির খা, পিতা-মৃত ফজর আলী, মাতা-পারভীন বেগম, সাং-বক্তারপুর (তিন রাস্তার মোড়) ১ নং ওয়ার্ড, (ওমরের বাড়ির ভাড়াটিয়া), থানা-সাভার, জেলা-ঢাকাদ্বয়কে ৯০০ (নয়শত) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।
ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজু পূর্বক আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।







