, ,

সাভারে দারোগ আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নিউজটি শেয়ার করুন

সাভার ঢাকার সাভারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ঐতিহ্যবাহী দারোগ আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬।
গত ৩১শে জুলাই শুক্রবার বিকেল ৫.৩০ ঘটিকায় হাজী মহর আলী স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। হাজী মহর আলী স্কুল এন্ড কলেজের সভাপতি হাজী মোঃ হারুন-অর-রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান জনাব মোঃ গোলাম মোস্তফা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাভার থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোঃ আরিফ হোসেন, সাভার ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব আব্দুস সালাম মোল্লা, সাভার থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শহিদুল ইসলাম শহীদ এবং জি জি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক জনাব মোঃ শহিদুল ইসলাম সরকার।

উদ্বোধনী ম্যাচে স্থানীয় ফুটবল প্রেমীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

আয়োজক কমিটি হাজী মহর আলী স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে জানানো হয়েছে, যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ধারার ক্রীড়াচর্চায় উদ্বুদ্ধ করতেই এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।