, ,

ফেঞ্চুগঞ্জে জাঁকজমকপূর্ণভাবে ‘মেম্বার কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন: এলাকায় উৎসবের আমেজ

নিউজটি শেয়ার করুন

মাদক কে না বলুন, ফুটবলকে হ্যা বলুন, এই স্লোগানকে সামনে রেখেসিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী এস এফ সি এল সার কারখানা সংলগ্ন পুরান বাজার পাবলিক মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে ‘মেম্বার কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গত ৭ আগস্ট ২০২৬, শুক্রবার বিকেল ৪ ঘটিকায় শুভ উদ্বোধনের মাধ্যমে মাঠে গড়ায় টুর্নামেন্টের প্রথম খেলা।

নিজামপুর পুরান বাজার শ্রীমিশ্রীর সার্বিক আয়োজনে ফুটবল টুর্নামেন্টটি আয়োজিত হচ্ছে। খেলা পরিচালনা কমিটির উপদেষ্টা জনাব আমিনুল ইসলাম তিতুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির উপদেষ্টা এবং আরাফত রহমান কোকো ক্রীড়া সংসদ কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব ইকবাল চৌধুরী।

উক্ত পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন ২ নং মাইজগাঁও ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী ব্যক্তিত্ব এনায়েত হোসেন রাসেল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধনী পর্বের শোভা বর্ধন করেন:

জনাব মোয়াজ্জেম হোসেন সাহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি।

জনাব শেখ মোঃ সুলেমান হোসেন, প্রধান শিক্ষক, পুরান বাজার পাবলিক মডেল উচ্চ বিদ্যালয়।

জনাব মতিউর রহমান মকুল, সাধারণ সম্পাদক, ২ নং মাইজগাঁও ইউনিয়ন বিএনপি।

জনাব মোহাম্মদ লুৎফুর রহমান, অফিসার ইনচার্জ (ওসি), ফেঞ্চুগঞ্জ থানা।

জনাব রেদওয়ানুল করিম চৌধুরী, সভাপতি, ২ নং মাইজগাঁও ইউনিয়ন বিএনপি।

জনাব সাইফুল ইসলাম মিঠু, ইউপি সদস্য (৯ নং ওয়ার্ড), ২ নং মাইজগাঁও ইউনিয়ন।

উল্লেখ্য, উক্ত টুর্নামেন্টের ১ম পুরস্কার প্রদান করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী রুহেল হক, ২য় পুরস্কার প্রদান করেছেন আরব আমিরাত প্রবাসী জালাল উদ্দিন এবং ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার প্রদান করেছেন যুক্তরাজ্য প্রবাসী আল আমিন পারভেজ।

বর্তমানে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা অত্যন্ত উদ্দীপনা ও সুসংগঠিতভাবে চলমান রয়েছে। এই টুর্নামেন্টকে কেন্দ্র করে এস এফ সি এল সার কারখানা পুরান বাজার শ্রীমিশ্রী ও নিজাম পুর সহ সমগ্র ফেঞ্চুগঞ্জ এলাকায় ক্রীড়ামোদী দর্শক ও সাধারণ মানুষের মাঝে এক অভূতপূর্ব আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মতে, এমন নিখুঁত আয়োজন ও জমজমাট পরিবেশ সাম্প্রতিক সময়ে এলাকায় খেলাধুলার সুবাতাস ফিরিয়ে এনেছে।