গাইবান্ধাবাসীর জন্য আধুনিক ও মানসম্মত চিকিৎসা সেবার নতুন দিগন্তের সূচনা হয়েছে। গাইবান্ধা সেন্ট্রাল হসপিটাল অ্যান্ড ডিজিটাল প্যাথলজি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) দুপুর ৩টায়। দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে হাসপাতালটির শুভ উদ্বোধন সম্পন্ন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিকেএস সাইফুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুদুর রশিদ মন্ডল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা কাজিউল ইসলাম, যমনা ক্লিনিকের স্বত্বাধিকারী ফরিদুল ইসলাম, সাপ্তাহিক অবিরাম পত্রিকার সম্পাদক ও প্রকাশক হারুন অর রশিদ বাদল, মজুরুল হাবিব (যৌথ মালিকানা অংশ), বিশিষ্ট চিকিৎসক ডাঃ সেকেন্দার আলী (এনেসথেটিস্ট) এবং মোঃ মামুনুর রশিদ মন্ডলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, গাইবান্ধা সেন্ট্রাল হসপিটাল অ্যান্ড ডিজিটাল প্যাথলজি সততা, দক্ষতা ও আধুনিক চিকিৎসা প্রযুক্তির সমন্বয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করবে।
আধুনিক সুযোগ-সুবিধা
এই হাসপাতালে রয়েছে-
বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা সেবা
সার্বক্ষণিক এমবিবিএস ডাক্তার
অভিজ্ঞ ও দক্ষ সার্জনের মাধ্যমে সব ধরনের জেনারেল সার্জারি।
মাতৃত্বকালীন পূর্ণাঙ্গ সেবা,
নাক-কান-গলা (ENT) ও অর্থোপেডিক সার্জারি,
অত্যাধুনিক ডিজিটাল প্যাথলজি,
4D কালার আল্ট্রাসনোগ্রাম ও ইসিজি,
নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থা ও অভ্যন্তরীণ ফার্মেসি
শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন,
স্মার্ট ও দক্ষ কর্মীবাহিনী
গরিব ও অসহায় রোগীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা।
ঠিকানা ও যোগাযোগ: বাস টার্মিনালখানকাহ্ শরীফ রোড, উত্তরা, গাইবান্ধা
হটলাইন: ০১৩৩৯-৮৭৩১৩১, ০১৩৩৯-৮০৩১৩২, ০১৭১২-২২৮৭৪০
হাসপাতাল কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করে বলেন, আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও মানবিক সেবার সমন্বয়ে গাইবান্ধা সেন্ট্রাল হসপিটাল অ্যান্ড ডিজিটাল প্যাথলজি জেলার স্বাস্থ্যখাতে একটি গুরুত্বপূর্ণ ও আস্থার প্রতীক হিসেবে গড়ে উঠবে।






