, ,

বগুড়ায় হামের উপসর্গ নিয়ে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু।

নিউজটি শেয়ার করুন

বগুড়ায় হামের উপসর্গ নিয়ে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু।
সুব্রত ঘোষ, বগুড়া ব্যুরোঃ
বগুড়ায় হামের উপসর্গ নিয়ে ১০ মাস বয়সী এক শিশুর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
বুধবার (১ এপ্রিল) ভোর সাড়ে ৩টার দিকে হাসপাতালের হাম রোগীদের জন্য নির্ধারিত আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
জানা যায়, বগুড়ার শেরপুর উপজেলার শেরপর এলাকায় লতিফের ১০ মাসের কন্যা হুমায়রা গত কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত হয়। স্থানীয় ভাবে চিকিৎসা করার পরেও কোন উন্নতি না হলে শিশু হমায়রাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।
বুধবার (১ এপ্রিল) ভোর সাড়ে ৩টার দিকে হাসপাতালের হাম রোগীদের জন্য নির্ধারিত আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত শিশু হুমায়রা বগুড়ার শেরপুর উপজেলার শেরপুর এলাকার বাসিন্দা। তার পিতার নাম লতিফ। গত মঙ্গলবার হামের উপসর্গ নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শজিমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. মনজুর এ মুর্শেদ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটির শরীরে হামের উপসর্গ ও র‍্যাশ ছিল। ভর্তির পর তাকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছিল। সেখানেই ১ এপ্রিল ভোরে তার মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমান পরিস্থিতি বিবেচনায় শজিমেক হাসপাতালে হামের রোগীদের জন্য আলাদা একটি আইসোলেশন বিভাগ খোলা হয়েছে। বর্তমানে সেখানে একই ধরনের উপসর্গ নিয়ে ১০টি শিশু চিকিৎসাধীন রয়েছে। তবে এখন পর্যন্ত ১৮টি শিশুর নমুনা পরীক্ষা করা হলেও কারও শরীরে হামের অস্তিত্ব পাওয়া যায়নি। মারা যাওয়া শিশুটির নমুনা পরীক্ষার বিষয়ে ডা. মনজুর-এ-মুর্শেদ বলেন, চিকিৎসকেরা শিশুটির শরীর থেকে নমুনা সংগ্রহের চেষ্টা করেছিলেন। কিন্তু তার অভিভাবকেরা অনুমতি না দেওয়ায় নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি। অভিভাবকদের সম্মতি ছাড়া নমুনা সংগ্রহের সুযোগ নেই।
সুব্রত ঘোষ
বগুড়া