, ,

শিবগঞ্জে গৃহপরিচারিকা মৃত্যু নিয়ে সমালোচনার ঝড়,ঘটনা ধামাচাপা দিতে প্রভাবশালীরর তৎপর পরিবারের দাবী পরিকল্পিত হত্যাকাণ্ড

নিউজটি শেয়ার করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের মোহনবাগ এলাকায় ১৫ বছর বয়সী গৃহপরিচারিকা নয়নীর রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড? এ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও সন্দেহ দেখা দিয়েছে।

স্থানীয় ও স্বজনদের অভিযোগ, এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়; বরং একটি হত্যাকাণ্ডকে আত্মহত্যা হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে বলে তারা দাবি করছেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ছোট বয়সেই নয়নীকে আলহাজ রইসউদ্দিন-এর বাড়িতে আনা হয়। পরবর্তীতে তাকে জ্যোতির বাড়িতে গৃহপরিচারিকা হিসেবে রাখা হয় বলে অভিযোগ রয়েছে। সেখানে জ্যোতির স্বামী মোঃ মুঞ্জুর-এ-খোদা সুমন কর্মসূত্রে চাঁপাইনবাবগঞ্জ শহরে অবস্থান করতেন। আর এখানেই যাতায়াত ছিল জ্যোতির বড় বোন মুনমুনের ছেলে মেহবুব-এ-খোদা নোমান-এর। নয়নীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ এবং পরে গর্ভবতী করা হয় বলে তার পরিবার দাবি করেছে। এরপর গর্ভপাত করাতে চাপ দেওয়া হয় এবং পরে তাকে হত্যার পরিকল্পনা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

পরিবারের দাবি অনুযায়ী, ১ জুন দুপুরের পর রইসউদ্দিনের বাড়ির দোতলায় নয়নীর ওপর নির্যাতন চালানো হয় এবং পরে তাকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে আত্মহত্যা হিসেবে উপস্থাপন করা হয়।

পুলিশ ও এলাকাবাসীর দাবী, নয়নীকে দিনের বেলা হত্যা করা হলেও সন্ধ্যে গড়িয়ে রাত হলেও থানাকে ঘটনা জানতে দেওয়া হয়নি।

নয়নীর মৃত্যুর বিষয়ে রইসউদ্দিন-এর সাথে রাত প্রায় সাড়ে ১১টার দিকে মুঠোফোনে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে জানান, “সে খুব রাগী ছিল। নয়নীকে আমার স্ত্রী দুপুরে বারবার খাওয়ার কথা বললে সে রাগ করে। পরে সে নিজে নিজে ফাঁসি দিয়েছে।”মৃত্যুর সংবাদ পুলিশকে জানিয়েছেন কি? প্রশ্নের জবাবে বলেন, “এখনো জানায়নি। তার পরিবারকে খবর দিয়েছি। তারা এসেছে, তাদের সাথে কথা বলে সিদ্ধান্ত নেব।