, ,

যথাযোগ্য মর্যাদায় পালিত হবে মুক্তমনা লেখক শাহজাহান বাচ্চুর ৮ম স্মরণসভা

নিউজটি শেয়ার করুন

মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার মুক্তমনা লেখক ও বিশাখা প্রকাশনীর মালিক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাবেক সাধারণ সম্পাদক, শাহজাহান বাচ্চুর ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে শাহজাহান বাচ্চুর স্মৃতি স্তম্ভে পুস্পার্ঘ অর্পণ করাসহ স্মরণ সভা অনুষ্ঠিত হবে।আজ বৃহস্পতিবার সকাল ১১টায় মুন্সিগঞ্জ-সিরাজদিখান সড়কের পূর্বকাকালদী তিন রাস্তা মোড়ে এ স্মরণ সভা অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন সমাজের সর্বস্তরের সচেতন প্রতিনিধিবৃন্দ।

মুক্তমনা লেখক ও বিশাখা প্রকাশনীর মালিক শাহজাহান বাচ্চু আজ আমাদের পাশে নেই, এ কথা ভাবতেই যেন নিথর হয়ে পড়ি। সংবাদটি ওই দিন আমার কাছে বজ্রঘাতের মতো ছিল। আমি ব্যক্তিগতভাবে এই জ্ঞানতাপসকে শুধু শ্রদ্ধার চোখেই দেখতাম না, তাঁকে তাঁর মননশীল লেখার কারণেই শ্রদ্ধার চোখে দেখতাম। তাঁর মতো একজন বড় মাপের মানুষের মূল্যায়ন করা, তাঁকে নিয়ে পর্যালোচনা করা আমার পক্ষে সহজ নয়। তিনি সর্বদাই সাধারণ মানুষজনকে প্রীতির চোখে দেখতেন। গ্রামের সাধারণ দুস্ত মানুষের সুখে দুঃখে নিজেকে একাকার করে ফেলতেন। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে ছিলেন সর্বোদা জাগ্রত অগ্রপথিক।
তাঁর কর্ম ও খ্যাতির বিস্তৃত সীমানায়- তিনি আমাদের সামনে শারীরিক অনুপস্থিতি সত্যেও আমাদের মনে, সন্ধ্যা বেলার ধ্রুবতারা হয়ে জ্বলজ্বল করবেন। উল্লেখ্য যে, ১১ জুন ২০১৮ইং বিকালে সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের পাওয়ার হাউজ কাকালদী মোড়ে, দুটি মোটরসাইকেলে করে আসা চারজন জঙ্গি, কমরেড শাহজাহান বাচ্চুকে (৫৫) গুলি করে হত্যা করে। সাজাহান বাচ্চুু ছিলেন মুন্সীগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক। “আমাদের বিক্রমপুর” নামের একটি অনিয়মিত মাসিক পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবেও তিনি দায়িত্ব পালন করতেন। আজকের এইদিনে কমরেড শাহজাহান বাচ্চুকে বিনম্র শ্রদ্ধাভরে স্মরণ করছি।