, ,

মাদক বিরোধী ও নির্মূল নিয়ে কথা বলাই কাল হলো সিহাব-এর জীবন

নিউজটি শেয়ার করুন

আখাউড়া পৌরসভাস্থ মসজিদপাড়া ফায়ার সার্ভিসের পাশের রাস্তায়।

০২/৮/২৬ অনুমান -২১:১৫ ঘটিকায় আখাউড়া পৌরসভাস্থ মাদক ব্যাবসায়ী কুরবান (৩০), এবং ইমান হোসেন, উভয় পিতা- সেন্টু মিয়া, সাং- মসজিদপাড়া, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়াদ্বয় প্রকাশ্য ভাবে মাদক বিক্রি করতেছিলেন। এমতাবস্থায় সিহাব হোসেন (২১), পিতা- মোক্তার হোসেন, সাং- মসজিদপাড়া, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া সহ অজ্ঞাতনানা ৪/৫ জন *(গত কিছুদিন পূর্বে সিহাব সহ অনেকেই মসজিদ পাড়ায় মাদক বিরোধী কর্মসূচি পালন করেন) বাধা দিতে গেলে মাদক ব্যবসায়ী কুরবান নিজ ঘর থেকে দা নিয়ে ভয় দেখায়। এক পর্যায়ে মাদক ব্যবসায়ী কুরবান সিহাবকে গলায় আঘাত করে দূরে পালিয়ে যান। স্থানীয় লোকজন ২১:২৫ ঘটিকায় আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার দিয়ে ডাক্তার উন্নতি চিকিৎসার জন্য ২১:৪৫ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া সদর স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করেন।

মোঃ নুর আলম সিদ্দিকী দৈনিক স্বদেশ বিচিত্রা, ব্রাহ্মণবাড়িয়া।