, ,

বিসিআরসির উদ্যোগে আলোচনা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়

নিউজটি শেয়ার করুন

রোববার ঢাকা জাতীয় যাদুঘর মিলনায়তনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল (বিসিআরসি) উদ্যোগে মাদক ও অপরাধ জনেসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা,সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় |

অনুষ্ঠানে উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ইমেরিটাস অধ্যাপক ডক্টর সুকোমল বড়ুয়া | তিনি বলেন, বিভিন্ন জাতি গোষ্ঠীর মাধ্যমে বাংলাদেশে একটি পরিপূর্ণ সংস্কৃতি বিকাশ ঘটেছে | এ ধারা অব্যাহত থাকবে এটাই প্রত্যাশা |

বিশেষ অতিথি ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রেজাবুদ্দৌলা চৌধুরী | তিনি বলেন, বাংলাদেশে বর্তমান সরকারের মাধ্যমে সকল জাতি গোষ্ঠী ধর্ম-বর্ণ পরিপূর্ণভাবে শান্তিতে বসবাস করছে |
বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো: জেড খান রিয়াজ উদ্দিন নসু | তিনি বলেন মাদক বিভিন্ন সরকারের সময় বৃদ্ধি পায় কিন্তু বিএনপি সরকার যখন আসে তখন মাদকের ভয়াবহতা অনেকাংশই কমে যায় |
বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন নিহার রঞ্জন হাওলাদার স্পেশাল পুলিশ সুপার সিটিসি সিআইডি, কবি সেলিনা হোসেন বিশিষ্ট লেখক ও নারী উদ্যোক্তা এবং স্বাস্থ্য মন্ত্রীর সহধর্মিনী, বাংলাদেশ নিউজ এডিটরস গিল্ড এর সভাপতি বাদল চৌধুরী, এ কে এম মোশফেকুল আলম ব্যবস্থাপনা পরিচালক ই – ক্রয় ডটকম, মোহাম্মদ লিয়ন চৌধুরী ব্যবস্থাপনা পরিচালক মাই ফ্রেশ ওয়াটার টেকনোলজি, মোহাম্মদ জালাল উদ্দিন ভূঁইয়া উপদেষ্টা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি |
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলী আশরাফ আখন্দ | তার জন্মদিন উপলক্ষে কেক কাটা হয় ও তাকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফুলেল শুভেচ্ছা জানান |
আলোচনা শেষে বাংলাদেশ নিউজ এডিটরস গিল্ড এর সভাপতি বাদল চৌধুরী সহ বিভিন্ন বিষয়ে দশজনকে গুণীজন সম্মাননা প্রদান করা হয় |
এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় |
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক শাহেদ আহমেদ |