, ,

মেঘনা লাইফের ১৫% নগদ লভ্যাংশ ঘোষণা, এজিএম ২০ আগস্ট

নিউজটি শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ২০২৫ সালের ব্যবসায়িক ফলাফলের ভিত্তিতে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই লভ্যাংশ অনুমোদনের সুপারিশ করা হয়।

ঘোষিত লভ্যাংশ অনুমোদনের লক্ষ্যে আগামী ২০ আগস্ট ২০২৬ সকাল ১১টায় কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

এদিকে, লভ্যাংশ পাওয়ার যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ জুলাই ২০২৬।

কোম্পানিটি জানিয়েছে, শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে ২০২৫ অর্থবছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ বিতরণ করা হবে।