, ,

মিনি বাসের যাত্রী অবৈধ মাদক সহ আটক

নিউজটি শেয়ার করুন

কক্সবাজারের উখিয়া ৬৪ বিজিবির অভিযানে টেকনাফ শীলখালী চেকপোস্টে মিনি বাস যোগে ইয়াবা পাচারকালে  ৩০৩ পিস ইয়াবাসহ এক পাচারকারী আটক হয়েছে।

উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক অভিযানের বিষয়ে জানান  ১৭ জুন ২০২৬ ইং আনুমানিক ২০৫০ ঘটিকায় টেকনাফ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি  মিনি বাস শীলখালী চেকপোস্টের নিকট আসলে কর্তব্যরত বিজিবি সদস্যগণ এবং বিজিবি ডগ জ্যাক (নারকোটিক্স) কর্তৃক তল্লাশী কার্যক্রম পরিচালনা করা হয়। তল্লাশীকালে ডগ জ্যাক কর্তৃক যাত্রীর সিটের নিচ থেকে কালো কসটেপ দ্বারা মোড়ানো খাকী রংয়ের বায়ুরোধী ৩০৩ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি ।

পরবর্তীতে উক্ত সিটে বসা  বাসের যাত্রী মোঃ নাসির উদ্দীন খোকন (২৩), পিতাঃ মৃত আকতার হোসেন, গ্রাম: বড় মহেশখালী, পোস্ট: কুলাল পাড়া, থানা: মহেশখালী ও জেলা: কক্সবাজারকে আটক করে ।

বিজিবির সূত্রে আরো জানানো হয় ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে , উল্লিখিত ইয়াবা টেকনাফ হতে সংগ্রহ করে বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

উখিয়া বিজিবির অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারীকে শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।”

বিশেষভাবে উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরেই সীমান্ত নিরাপত্তা বজায় রাখা, মাদকসহ বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম দমনে সাফল্য অর্জন করে আসছে।
উক্ত অভিযানও বিজিবির ধারাবাহিক সফলতার অংশ।