, ,

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জনস্বার্থে বদলি

নিউজটি শেয়ার করুন

নতুন সদর থানার অফিসার চার্জ খাইরুল আলম দায়িত্ব প্রাপ্ত

মোঃ নুর আলম সিদ্দিকী, স্টাফ রিপোর্টার দৈনিক স্বদেশ বিচিত্রা ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলামকে বদলি করা হয়েছে। তাকে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সের লাইনওআর শাখায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) হিসেবে পদায়ন করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ্ মোঃ আব্দুর রউফ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির আদেশ দেওয়া হয়।

অফিস আদেশ অনুযায়ী, সদর মডেল থানার ওসি মো. শহিদুল ইসলামকে বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ লাইন্সের লাইনওআর শাখায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) হিসেবে বদলি করা হয়েছে।

আদেশে তাকে বর্তমান কর্মস্থলের দায়িত্ব হস্তান্তর করে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, সদর মডেল থানার নতুন অফিসার ইনচার্জ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া ডিএসবিতে কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. খাইরুল আলমকে পদায়ন করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।