, ,

৪২ বিজিব)- অভিযানে ১ জন আটক, বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

নিউজটি শেয়ার করুন

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২বিজিবি) সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী জনপদকে মাদক ও চোরাচালানের অভিশাপ থেকে মুক্ত রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত টহল, বিশেষ অভিযান এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে অপরাধীদের অপতৎপরতা প্রতিরোধে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে ৪২ বিজিবি র ।

এরই ধারাবাহিকতায় গত ১০ নভেম্বর ২০২৬ রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ কিশোরীগঞ্জ এবং মিনাপুর বিওপি কর্তৃক দিনাজপুর জেলার বিরল ও ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলাধীন সীমান্তবর্তী এলাকায় রাতব্যাপী পৃথক পৃথক চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ১ জন আসামী সহ ট্যাপেন্ডল ট্যাবলেট, ভারতীয় ফেন্সিডিল জাতীয় মাদকদ্রব্য (RC KUFF) এবং মোবাইল উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ৪২ বিজিবি ।

আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিরল থানায় হস্তান্তর করা হয়েছে মর্মে জানাযায় ।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার ও সমাজের স্থিতিশীলতাকেও বিপন্ন করে। তাই সীমান্ত দিয়ে মাদকের অনুপ্রবেশ এবং সীমান্তবর্তী এলাকায় মাদক সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে বিজিবির অবস্থান আপসহীন। অপরাধের ধরন ও কৌশল বিবেচনায় নিয়ে আমাদের অভিযান আরও কার্যকর করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে