, ,

বেনাপোলে আমদানি-রপ্তানি বাড়াতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান প্রতিমন্ত্রীর।

নিউজটি শেয়ার করুন

বেনাপোল স্থলবন্দরের কাস্টমস হাউসে আমদানি-রপ্তানি বাণিজ্য গতিশীল করতে ও সার্বিক বিষয় নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন যশোরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, এমপি।

​ বেনাপোল কাস্টমস হাউসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

​প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, বেনাপোল স্থলবন্দর দেশের অন্যতম প্রধান আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র। এই বন্দরের মাধ্যমে আমদানি-রপ্তানি প্রক্রিয়া সহজ ও দ্রুতিকরণ করা গেলে জাতীয় অর্থনীতি আরও সুদৃঢ় হবে। ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ বজায় রাখার পাশাপাশি রাজস্ব আদায় বৃদ্ধিতে কাস্টমস কর্মকর্তাদের আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
​অনুষ্ঠানে কাস্টমসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি, বাণিজ্যিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ব্যবসায়ীরা তাদের বিভিন্ন দাবি ও আমদানি-রপ্তানি সংক্রান্ত বিদ্যমান নানা সমস্যার কথা তুলে ধরেন এবং প্রতিমন্ত্রী এসব সমস্যা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদান করেন।