, ,

বিএনপি মৌলবাদে বিশ্বাস করে না- চিপহুইপ নুরুল ইসলাম মনি

নিউজটি শেয়ার করুন

‎গোপাল মালাকার: ‎বিএনপি মৌলবাদে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিপহুইপ নূরুল ইসলাম মনি।তিঁনি সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা উপলক্ষে ১৬ই জুলাই বৃহস্পতিবার বিকেলে ধামরাই শ্রী শ্রী যশোমাধব দেবের রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে একথা জানান।
‎তিনি আরো বলেন ধর্মে ধর্মে যে সম্প্রীতি তার উৎকৃষ্ট উদাহরণ হল এই ধামরাইয়ের রথযাত্রা উৎসব।
‎দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম প্রায় চারশত বছরের পুরনো  ধামরাই শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা উৎসব ।
‎প্রতি বছরের ন্যায় আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে এ বছরও ৪০৩ তম রথযাত্রা উৎসবের আয়োজন করে শ্রী শ্রী যশোমাধব মন্দির কমিটি। দেশ ও দেশের বাইরে থেকে হাজারো ভক্ত বৃন্দ উপস্থিতিতে অনুষ্ঠান আঙ্গন যেন সেজে উঠে বর্ণিল সাজে।
‎মন্দির প্রঙ্গন থেকে শ্রী শ্রী যশোমাধব দেবের বিগ্রহ নিয়ে এসে রথে প্রতিষ্ঠা করার পর প্রধান অতিথি মঙ্গল প্রদ্বীপ প্রজ্জ্বলন ও পায়রা উড়িয়ে রথযাত্রার  শুভ উদ্বোধন ঘোষণা করেন।
‎এসময় সনাতন ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় রীতি অনুযায়ী শ্রী শ্রী যশোমাধব দেবকে চিনি ও কলা উৎসর্গ করেন এবং পূন্য লাভের আশায় রথের দঁড়ি ধরে টেনে তাদের আরাধ্য প্রভুর রথকে সামনের দিকে নিয়ে যান।
‎তাদের ধর্মীয় বিশ্বাসমতে পরমেশ্বর ভগবান আজ তাদের মাঝে এসেছেন তাই তারা ভগবানের রথ নিজেরাই টেনে নিয়ে যাচ্ছেন।
‎
‎এসময় এক পূর্ণার্থীর সাথে কথা বলতে চাইলে তিনি জানান ধামরাইয়ের শ্রী শ্রী যশোমাধব মন্দিরের নাম অনেক শুনেছি এ বার প্রথম এলাম। প্রথমে বিভিন্ন মন্দির ঘুরে দেখেছি এখন অপেক্ষা করছি রথের দঁড়ি টানার জন্য।
‎
‎রথযাত্রা উপলক্ষে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানটি অত্র মন্দিরে সভাপতি অবসরপ্রাপ্ত  বিগ্রেডিয়ার জেনারেল দীপঙ্কর দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় তাঁর বক্তব্যের শুরুতেই তিঁনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
‎এসময় তিঁনি সরকারের প্রতি অনুরোধ রেখে বলেন
‎আমাদের সবার প্রিয় বাংলাদেশে যেন কোন ধরনের অশান্তি সৃষ্টি না হয়। যদি হয় তাহলে সেটি হবে অপূরনীয় ক্ষতি।
‎
‎উক্ত রথযাত্রা উপলক্ষে চলবে মাস ব্যাপী মেলা।
‎আগামী ২৪ জুলাই উল্টো রথ টানের মধ্যদিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের এই রথযাত্রা উৎসব