, ,

বিএনপি নেতা মরহুম শাহজাহান চঞ্চলের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধাঞ্জলি

নিউজটি শেয়ার করুন

আসাদুজ্জামান, স্টাফ রিপোর্টার: বিশিষ্ট শিক্ষানুরাগী, সামাজিক ব্যক্তিত্ব ও গাজীপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মরহুম শাহজাহান চঞ্চল সাহেবের ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ।

তিনি ২২ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখে ইন্তেকাল করেন।

মরহুম শাহজাহান চঞ্চল ছিলেন গাজীপুর জেলা বিএনপির একজন পরীক্ষিত ও ত্যাগী নেতা। পাশাপাশি তিনি একজন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক হিসেবে এলাকায় ব্যাপক পরিচিত ছিলেন। শিক্ষা বিস্তার ও সামাজিক কর্মকাণ্ডে তার অবদান আজও শ্রীপুরবাসী শ্রদ্ধার সাথে স্মরণ করে।

তার মৃত্যুতে গাজীপুর জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছিল।

পিতার মৃত্যুবার্ষিকীতে দোয়া চেয়েছেন ছেলে এস এম পলাশ চঞ্চল

পিতার ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া চেয়েছেন তার সুযোগ্য সন্তান, গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এস এম পলাশ চঞ্চল।

তিনি বলেন, _”আজ আমার শ্রদ্ধেয় পিতা মরহুম শাহজাহান চঞ্চলের ৪র্থ মৃত্যুবার্ষিকী। আমার বাবার জন্য সকলের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার বাবাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমার বাবা বেঁচে থাকতে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর জন্য যে ভালোবাসা পেয়েছেন, তার জন্য আমরা পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞ।

এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আমরা গভীরভাবে শোকাহত।

পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চাই।