সোনারগাঁও উপজেলা বারদীতে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম প্রাঙ্গনে ১৩৬ তম তিরোধান উৎসব অনুষ্ঠিত হবে। আসছে ১৯শে জ্যৈষ্ঠ (৩ জুন)বুধবার । ভোর ৫ ঘটিকায় ভোর কীর্তন সকাল ৭ ঘটিকায় গীতা পাঠ সকাল ১১ঘটিকায় বাবার বাল্যভোগের প্রসাদ বিতরণ বেলা ১১.১০ ঘটিকায় বাবার জীবনী পাঠ বিকাল ৫.০০ ঘটিকায় বাবা রাজভোগের প্রসাদ বিতরণ সন্ধ্যা ৭.০০ঘটিকায় বাবার আরতি কীর্তন মহাযোগী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার তিরোধান উৎসব উপলক্ষে দেশ-বিদেশ থেকে হাজারো সনাতন ধর্মাবলম্বী অংশগ্রহণ করেন।







