, ,

বরেণ্য সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভার আয়োজন

নিউজটি শেয়ার করুন

বরেণ্য সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতির উদ্যোগে এক স্মরণ সভার আয়োজন করা হয়েছে।

আজ সোমবার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এই স্মরণ সভা অনুষ্ঠিত হবে।বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতির চেয়ারম্যান প্রফেসর ড. আব্দুল লতিফ মাসুম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন: প্রফেসর ড. আনোয়ার উল্লাহ চৌধুরী (সাবেক ভিসি, ঢাকা বিশ্ববিদ্যালয়), প্রফেসর ড. মাহবুব উল্লাহ (জাতীয় অধ্যাপক), কবি আব্দুল হাই শিকদার (চেয়ারম্যান, বাসস ও সম্পাদক, দৈনিক যুগান্তর),সৈয়দ আবদাল আহমেদ (প্রধান তথ্য কর্মকর্তা, তথ্য অধিদপ্তর) কবি হাসান হাফিজ (সভাপতি, জাতীয় প্রেস ক্লাব) ,কাদের গনি চৌধুরী (প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক বাসস, সভাপতি বিএফইউজে),আয়্যুব ভূঁইয়া (সাধারণ সম্পাদক, জাতীয় প্রেস ক্লাব),খুরশিদ আলম (সভাপতি, ডিইউজে),লোটন একরাম (সম্পাদক, দৈনিক বাংলাদেশ প্রতিদিন),এছাড়া সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতি ।

নির্ধারিত সময়ে বরেণ্য এই সাংবাদিকের স্মরণ সভায় সকলের উপস্থিতি ও সহযোগিতা একান্তভাবে কামনা করেছেন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মোহাঃ শেখ সাদী।