গত শনিবার বিকেলে রাজধানীর একটি অভিজাত হোটেলে স্বাধীনতা সংসদ কতৃক শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫৩ তম জন্ম বার্ষিকী উপলক্ষে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পেলেন বাংলাদেশ নিউজ এডিটরস গিল্ড এর সভাপতি বাদল চৌধুরী |
অনুষ্ঠানের প্রথমে আসন গ্রহন,দোয়া, জাতীয় সংগীত,আলোচনা ও দশ গুণীজনকে সম্মাননা প্রদানের মধ্যে দিয়ে শেষ হয় |
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন চেয়ারম্যান শ্রম আপীল ট্রাইবুনাল তিনি বলেন, শেরে বাংলা বাংলাদেশ তথা এই উপমহাদেশের মানুষের জন্য শান্তির দূত ছিলেন |
উদ্বোধক ছিলেন শেরে বাংলার দৌহিত্র ও সাবেক তথ্য সচিব এবং বিটিআরসির চেয়ারম্যান সৈয়দ মারগুব মোর্শেদ তিনি বলেন, শেরে বাংলার আদর্শ মেনে চললেই মানুষের অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক মুক্তি আসবে |
প্রধান আলোচক ছিলেন অধ্যাপক ড. আবদুর রহমান উপ – উপাচার্য ও ট্রেজারার প্রাইম ইউনিভার্সিটি |
বিশেষ অতিথি ছিলেন বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয় সম্পাদক রেজা বুদ দৌলা চৌধুরী , বাংলাদেশ ক্রাইম রিপোর্টস কাউন্সিলের সভাপতি আলী আশরাফ আখন্দ , বাংলাদেশ নিউজ এডিটরস গিল্ডের সভাপতি বাদল চৌধুরী |
সভাপতিত্ব করেন এ কে এম মোশফেকুল আলম ভাইস চেয়ারম্যান স্বাধীনতা সংসদ |
দোয়া ও অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহেদ আহমেদ |
এসময় সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন গুণীজন উপস্থিত ছিলেন |







