বগুড়ায় চাকা মেরামতের সময় কাঠের জ্যাক সরে গিয়ে ট্রাকচাপায় তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার রাত আনুমানিক ১টার দিকে উপজেলারবগুড়ার শেরপুর উপজেলার মহিপুর ফায়ার সার্ভিসের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা ওই ট্রাকের চালক, হেলপার ও মেকানিক বলে নিশ্চিত করেছেন প্রত্যক্ষদর্শীরা। কবে এখনো তাদের নাম ঠিকানা জানা যায় নি।
স্থানীয়রা জানায়, রংপুর থেকে ছেড়া আসা ঢাকাগামী একটি কাঠবোঝাই মিনি ট্রাক রাত সাড়ে ১২ টার দিকে ঢাকা – বগুড়া মাহসড়কের বগুড়ার শেরপুরেে ফায়ার সার্ভিসের অফিসের সামনে পৌছেলে পেছনের চাকা নষ্ট হয়ে যাওয়া। এরপর ট্রাক শ্রমিকেরা মহাসড়কের ওপরই কাঠের জ্যাক দিয়ে ট্রাকটি উঁচু করে মেরামতের কাজ করছিলেন। একপর্যায়ে হঠাৎ জ্যাকটি সরে গেলে কাঠবোঝাই ট্রাকটি নিচে থাকা তিনজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পে হস্তান্তর করেন।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আইয়ুব আলী জানান, দুর্ঘটনায় নিহত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।







