, ,

প্রাণীবিজ্ঞান সমিতির নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক

নিউজটি শেয়ার করুন

ডঃ হামিদা খানম, সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ডঃ মোঃ ছগীর আহমেদ এবং কোষাধ্যক্ষ পদে ডঃ মোঃ হাসানুজ্জামান

উৎসবমুখর পরিবেশে গত ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে বাংলাদেশ প্রাণীবিজ্ঞান সমিতির (ZSB) ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক ডঃ হামিদা খানম, সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ডঃ মোঃ ছগীর আহমেদ এবং কোষাধ্যক্ষ পদে ডঃ মোঃ হাসানুজ্জামান
নির্বাচিত হয়েছেন।

অন্যান্য পদে বিজয়ীরা হলেন— সহ-সভাপতি (মোঃ নুরুল আমিন এবং ডঃ তপন কুমার দে), যুগ্ম-সম্পাদক (অধ্যাপক ডঃ মোঃ ফিরোজ জামান এবং অধ্যাপক ডঃ কবিরুল বাশার) । এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন— অধ্যাপক ডঃ মোঃ নিয়ামুল নাছের, অধ্যাপক ডঃ মোঃ ফরিদ আহসান, অধ্যাপক ডঃ রওশন আরা বেগম, ডঃ মোঃ আব্দুল ওয়াহাব, ডঃ রুমানা তাসমিন, ডঃ মোঃ তানভীর হোসেন চৌধুরী, ডঃ শায়লা নাজনীন, অধ্যাপক ডঃ মোঃ রুহুল আমীন এবং ডঃ মোঃ নাজিম উদ্দিন ।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক এক যৌথ বিবৃতিতে সমিতির সকল ভোটার ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাঁরা প্রাণীবিদ্যার গবেষণা ও দেশের জীববৈচিত্র্য রক্ষায় সমিতিকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।