গত ২০/৯/২৬ ইং তারিখ সকাল আনুমানিক ৮.৩০মিনিটের সময় দুই নাবালক শিশু স্কুলের উদ্দেশ্য করে ঘর থেকে বের হলেও আর ঘরে ফিরা হয়নি।নিখোঁজের ঘটনাকে ঘিরে পরিবারের পক্ষ থেকে রায়পুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
নিখোঁজ ২ শিশু হলো,
আরাফাত সায়েম(১৪),মাতা : আমেনা বেগম;বাবা: জাকির হোসেন, কেরোয়া ইউনিয়ন ৬নং ওয়ার্ডের ইয়াকুব আলী হাজী বাড়ি,সে রায়পুর এল এম পাইলট উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী।
অন্যজন হল ইকরামুল হাসান মিনহাজ (১৪); মায়ের নাম: ফাহিমা আক্তার, বাবা: প্রবাসী এমরান হোসেন,৫ নং ইউনিয়ন ৬নং ওয়ার্ডের বাসিন্দা,সে রায়পুর আলিয়া মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী।
নিখোঁজ শিশুর আত্বীয়স্বজনরা জানান গত রবিবার ২১/০৯/২৬ ইং তারিখে নিখোঁজ শিশু দুইজনের হারিয়ে যাওয়া নিয়ে রায়পুর থানায় একটি সাধারণ ডায়েরী করে, অভিযোগের ৪৮ ঘন্টা পার হলেও রায়পুর থানা এখনো কোন তথ্য সংগ্রহ করতে পারে নাই।
উল্লেখ্য শিশু দুইজনের কাছে পারিবারিক একটি সিমকার্ড এক্টিভ অবস্থায় পাওয়ার পর থানায় পুনরায় অভিযোগ করলেও থানা থেকে ঐ মোবাইলের সর্বশেষ লোকেশন টুকু তারা বের করে দিতে পারে নাই।এই নিয়ে পরিবারের মধ্যে আতঙ্ক বিরাজমান করছে,তারা আরো উল্লেখ করে বলেন দুই শিশু নিখোঁজ হওয়ার বিষয়ে রায়পুর থানার কর্মকর্তাদের কোন গুরুত্ব চোখে পড়ার মতো দেখছি না।







