নারায়ণগঞ্জ জেলায় সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণ ও যানজট নিরসনের লক্ষ্যে এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে জেলার সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ, যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির। উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব মাশুকুল ইসলাম রাজিব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিবৃন্দ এবং অন্যান্য অংশীজন।
Views: 5






