, ,

নজরুল ইসলাম খানকে কৃষি উপদেষ্টা নিযুক্ত করায় ময়মনসিংহ ও জামালপুর জেলা শ্রমিক দলের অভিনন্দন-

নিউজটি শেয়ার করুন

​বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম প্রভাবশালী সদস্য, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বরেণ্য শ্রমিক নেতা এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও প্রধান উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা জনাব নজরুল ইসলাম খান-কে কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা (মন্ত্রীর পদমর্যাদা) নিযুক্ত করায় অভিনন্দন জোয়ারে ভাসছেন তিনি।

​এই গৌরবময় অর্জনে বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী এবং বিএনপি’র চেয়ারম্যান জনাব তারেক রহমান-কে প্রাণঢালা অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দল এবং জামালপুর জেলা শ্রমিক দল।

​এক যৌথ বিবৃতিতে ময়মনসিংহ বিভাগীয় ও জামালপুর জেলা শ্রমিক দলের নেতৃবৃন্দ বলেন,​”জনাব নজরুল ইসলাম খান কেবল একজন তুখোড় রাজনীতিবিদ নন, তিনি মেহনতি মানুষের কণ্ঠস্বর। তাকে কৃষি মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব প্রদান করায় দেশের কৃষি খাত এবং কৃষক সমাজ এক নতুন উচ্চতায় পৌঁছাবে। এই সঠিক ও সময়োপযোগী সিদ্ধান্তের জন্য আমরা আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

​নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন যে, নজরুল ইসলাম খানের মতো একজন দক্ষ সংগঠক এবং বীর মুক্তিযোদ্ধার অভিজ্ঞতা রাষ্ট্র গঠনে বিশেষ ভূমিকা রাখবে। উল্লেখ্য যে, তিনি এর আগে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবেও সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।

​অভিনন্দন বার্তায় ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দল এবং জামালপুর জেলা শ্রমিক দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা জনাব নজরুল ইসলাম খানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। তারা আশা প্রকাশ করেন যে, তার নেতৃত্বে দেশের কৃষি বিপ্লব আরও বেগবান হবে এবং শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় তিনি সর্বদা আপসহীন থাকবেন