, ,

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত

নিউজটি শেয়ার করুন

ঢাকার ধামরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-২০ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ তমিজ উদ্দিন।

​অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ধামরাই সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ইফতেখার আলী ও ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক,ধামরাই উপজেলা বিএনপি, মোঃ আশিকুজ্জামান স্বপন সাধারণ সম্পাদক, ধামরাই পৌর বিএনপি, খোদার নূর রনি, সভাপতি ধামরাই পৌর ছাত্রদল, মোঃ শহিদুল ইসলাম সুজন, ধামরাই পৌর যুবদল সহ এছাড়াও কর্মসূচিতে ধামরাই উপজেলার সামাজিক, প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড এবং আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের উন্নত বাংলাদেশ গড়ার কারিগর। শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহিত করতে এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যেই এই শিক্ষা বৃত্তির আয়োজন করা হয়েছে।

​অনুষ্ঠান শেষে মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষা বৃত্তির অর্থ ও সম্মাননা তুলে দেওয়া হয়।