, ,

দৈনিক স্বদেশ বিচিত্রা ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ বিভাগীয় পর্যায়ে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়,

নিউজটি শেয়ার করুন

আজ নিরালা গ্রীনকো চাইনিজ রেস্টুরেন্টে দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকা ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ খুলনা বিভাগীয় কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার সহযোগী সম্পাদক এসএম আনোয়ার হোসেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ডক্টর শেখ আমির হোসেন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার বিভাগীয় ব্যুরো চীফ প্রভাষক স্বদেশ সরকার, ইফতার ও দোয়া মাহফিল পরিচালনা করেন বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক এসএম নাজমুল হাসান, উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যথাক্রমে পত্রিকার তেরোখাদা উপজেলা প্রতিনিধি মোঃ আকরাম মল্লিক, হরিণটানা থানা প্রতিনিধি অপূর্ব কুমার সরকার, বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি মোঃ কামাল হোসেন, দাকোপ উপজেলা প্রতিনিধি মোঃ শফিকুল সরদার, সিনিয়র রিপোর্টার সন্দীপ কুমার ঘোষ, রিপোর্টার মোঃ বাকির হোসেন, দিঘলিয়া উপজেলা প্রতিনিধ ইব্রাহিম মনির, সোনাডাঙ্গা থানা প্রতিনিধি মোহাম্মদ রেজাউল করিম, সমাজসেবক মোঃ সেলিম হোসেন, খুলনা আর্ট একাডেমি প্রতিষ্ঠাতা পরিচালক কবি ও সাংবাদিক মিলন বিশ্বাস। সকলে স্বল্প পরিসরে নিজস্ব ভাব মতামত প্রকাশ করেন পত্রিকার মান উন্নয়ন ও আগামী উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে।দৈনিক স্বদেশ বিচিত্রা একটা সময় দক্ষিণ অঞ্চলের মুখপাত্র হিসাবে কাজ করবে বলে সকল বক্তারা আশাবাদী, প্রফেসর আমির হোসেন বলেন ব্যক্তিগতভাবে আমি দৈনিক স্বদেশ বিচিত্রার আগামী উজ্জল ভবিষ্যৎ কামনা করছি, পরিশেষে সকল সাংবাদিকবৃন্দ বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিভাগীয় কমিটি ঘোষণা করার প্রত্যায় ব্যক্ত করেন।।