লক্ষ্মীপুর সদর উপজেলার ১১ নং হাজিরপাড়া ইউনিয়নে মরহুম আবুল কালাম ফাউন্ডেশনের উদ্যোগে স্হানীয় জনসাধারণের মাঝে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
মঙ্গলবার সকাল ১১ টায় হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
স্হানীয় পর্যায়ে তিন শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
২০১৯ সালে প্রতিষ্ঠিত এ ফাউন্ডেশন গত সাত বছর ধরেই এ সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসতেছে।
ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ১১ নং হাজিরপাড়া ইউনিয়ন বিএনপি ‘র সাংগঠনিক সম্পাদক ইন্জি: সাহাদাত হোসেনের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানা বিএনপির সিনিয়র সহ- সভাপতি আনোয়ার হোসেন বাচ্চু, ১১ নং হাজিরপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন মাষ্টার, চন্দ্রগঞ্জ থানা ছাএ দলের সভাপতি ইসমাইল হোসেন, জেলা ছাএদলের যুগ্ম – সাধারণ সম্পাদক সাহাদাত মিঝি প্রমুখ।
এক প্রশ্নের জবাবে ফাউন্ডেশনের পরিচালক ও ১১ নং হাজিরপাড়া ইউনিয়নের সম্ভ্যাব্য চেয়ারম্যান পদ প্রার্থী ইন্জি: সাহাদাত হোসেন বলেন, আজকের এ খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি একান্তই আমার ব্যক্তিগত ও পারিবারিক । আমার প্রয়াত পিতা মরহুম আবুল কালামের সম্মানে ও ওনার স্মৃতি রক্ষায় আমি ও আমার পরিবার ফাউন্ডেশন কার্যক্রম পরিচালনা করি। সামাজিক যে কোন প্রয়োজন আমাদের এ ফাউন্ডেশন জনগণের পাশে থাকবে।
উল্লেখ্য সাহাদাত হোসেন লক্ষ্মীপুর পলিটেকনিকেল কলেজের সাবেক ছাএদল সভাপতি, চন্দ্রগঞ্জ থানা যুবদলের সাবেক সদস্য সহ বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক দায়িত্ব পালন করেন।
বর্তমানে তিনি ১১ নং হাজিরপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।







