, ,

দিপু ভুইয়ার বিজয়ে জিয়া মঞ্চের জজ মিয়ার উদ্যোগে আনন্দ সভা।

নিউজটি শেয়ার করুন

মোঃ মারুফ হাসান।
রূপগঞ্জ : প্রতিনিধি

ধানের শীষ প্রতীকে বিপুল ভোট সংগ্রহ ও দিপু ভুইয়াকে বিজয়ী করতে ভূমিকা রাখায় নারায়ণগঞ্জ জেলা জিয়া মঞ্চ এর আহবায়ক জজ মিয়ার উদ্যোগে ২ হাজার মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ ও আনন্দ সভা করা হয়েছে। ১৫ ফেব্রুয়ারী রবিবার বিকালে
নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপি কর্মীদের মাঝে নির্বাচন পরবর্তী পূর্ণ মিলন ও আনন্দ সভার আয়োজন করা হয়। রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কবির ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলার যুবদল নেতা হাজী আবু মোহাম্মদ মাসুম,২ নং ওয়ার্ড বিএনপি সংগঠনিক সম্পাদক ফজুল মিয়ার সঞ্চালনায় আরো উপস্থিতি ছিলেন, নারায়ণগঞ্জ জেলা জিয়া মঞ্চ এর ১ সদস্য রোবেল মিয়া,রূপগঞ্জ উপজেলা তাঁতিদলের সাবেক সদস্য সচিব নাহিদ ইউনুছ, রূপগঞ্জ ইউনিয়ন যুবদল মেহেদী হাসান রকি,যুবদল নেতা রাজিব মিয়া, রূপগঞ্জ ইউনিয়ন জিয়া মঞ্চ নেতা মোবারক মিয়া প্রমুখ,