, ,

তুমি কখনোই জানতে পারবে না,”হেমন্ত”

নিউজটি শেয়ার করুন

আমি তোমায় কতোটা ভালোবেসেছি।
হৃদয়ের প্রেম সেঁচে ভালোবাসাটাকে জিইয়ে
রেখেছি।
কী অদ্ভূত জানো! আমি তোমায় ভালোবাসি-
কিন্তু তুমি জানতেই পারলে না।
তোমার সাথে আমার কতো কথার লেনা-দেনা,
তবুও ভালোবাসি বলা হলো না।
কতো বার, কতো বার ‘ তোমাকে ভালোবাসি’
এই কথাটি বলতে যেয়ে, থমকে গিয়েছি
ভিতরে ভিতরে সে আমার ঈশ্বর জানে।
“জানো হেমন্ত” আজও বুকের ভেতরে
দুমড়েমুচড়ে উঠে। কিন্তু সেই চিনচিনে
ব্যথাটি আর নেই, আমার চোখ বেয়ে জল
গড়িয়ে আমার ছোট্ট বুকটি আর ভাসিয়ে
নিয়ে যায় না। আমি এখন আর তোমাকে
ভালোবাসি না।
কেন বাসি না সে কথা জিঙ্গেস করো না।
আমি ভিতরে ভিতরে মরে গেছি, জমে গেছি।
“হেমন্ত বলতো কেন এমন হলো?”
যে বুকে ভালোবাসার ফুল ফুটতো আজ কেন তা
বিরান?
কী এমন ক্ষতি হতো? যদি তুমি আমার হতে?
হেমন্ত কেন আমি মরার আগেই মরে গেলাম?
বলতে পারো? এই প্রাণহীন স্পন্দনময় দেহটিকে
বয়ে বেড়াতে আমার ভারী ক্লান্ত লাগে, “হেমন্ত”
তুমি জানতেই পারলেনা, আমি তোমায় কতোটা;
কতোটা ভালোবাসি, ভালোবাসতাম।
তুমি জানতেই পারলে না, তোমাকে কতোটুকু
ভালোবাসি, বেসেছিলাম।