, ,

তিতাসে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

নিউজটি শেয়ার করুন

কুমিল্লা তিতাস উপজেলার বাতাকান্দি গ্রামের ইউনিয়ন বিএনপির নেতা আজিজুর রহমান এর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বাতাকান্দি বাজার এলাকায় মানববন্ধন কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

মালাইশিয়া প্রবাসী প্রবাসী ইকবাল হোসেনের নেতৃত্বে মানববন্ধন কর্মসূচিতে বাতাকান্দি গ্রামের একাধিক পুরুষ এবং নারী বক্তা বক্তব্য রাখে। বক্তব্যে বলা হয় বাতাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান সভাপতি/বাজার কমিটির কোষাধ্যক্ষ আজিজুর রহমান বিভিন্ন ভাবে এলাকাবাসীর কাছ থেকে চাঁদা আদায় করে বলে মানববন্ধনে জনতার শ্লোগানে মুখরিত হয় ভুক্তভোগীরা আজিজুর রহমানের বিরুদ্ধে আরো অভিযোগ করেন কুমিল্লা ২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো: সেলিম ভূঁইয়ার নাম ভাঙ্গে পুরা বাতাকান্দি এলাকায় প্রভাব বিস্তার করছে মানুষকে ভয়-ভীতি দেখে চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছেন। আজিজুর রহমান এমপির নাম ভাঙ্গাইয়া নিরীহ মানুষের কাছ থেকে রীতিমতো চাঁদা আদায় করছ আজিজুর অভিযোগ করেছে গ্রাম বাসীরা অতিষ্ট
তবে এ ব্যপারে আজিজুর রহমান এর সাথে যোগাযোগ করা হলে, আজিজুর রহমান তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে। আজিজ বলেন ভূমি সংক্রান্ত বিষয়ে ইকবাল গং-দের সাথে বাক-বিতন্ডা হলে তার জেরে তাহারা আমার বিরুদ্ধে এই কুৎসা রটিয়ে যাচ্ছে ।