গাজীপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত “ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার অভিযান” অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মাজহারুল আলম,সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি। সভাপতিত্ব করেন ডাঃ আলী আকবর পলান,সভাপতি ড্যাব গাজীপুর জেলা শাখা। প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মাজহারুল আলম বলেন- ডেঙ্গু প্রতিরোধে সমাজের সব শ্রেণী-পেশার মানুষকে সচেতন হতে হবে। বাড়ীর আঙিনা,নারিকেলে খোলা,ফুলের টবে জমাকৃত পানিসহ ডেঙ্গু মশা উদপাদনে সহায়ক সকল স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। রাতে মশারী টাঙিয়ে ঘুমাতে হবে এবং বসতবাটির সকল জায়গা আবর্জনা মুক্ত রাখতে হবে। এসময় ড্যাব গাজীপুর জলা শাখার অন্যান্য নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্য শেষে এক সংক্ষিপ্ত রেলির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।







