, ,

তরুণ প্রজন্মকে সাহিত্যচর্চায় উদ্বুদ্ধ করতে ‘বিলডাকাতিয়া সাহিত্য দর্পণ’-এর মোড়ক উন্মোচন

নিউজটি শেয়ার করুন

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: তরুণ প্রজন্মকে সাহিত্য পাঠ, সাহিত্যচর্চা ও নতুন সৃষ্টিতে উদ্বুদ্ধ করার লক্ষ্যে খুলনার ডুমুরিয়ায় ‘বিলডাকাতিয়া সাহিত্য দর্পণ’-এর শারদীয় সংখ্যা ১৪৩৩-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২ নম্বর রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু মনোজিৎ বালা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীরেশ্বর বৈরাগী।

অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যাপক দুলাল চন্দ্র মণ্ডল (অবসরপ্রাপ্ত উপপরিচালক, এইচএসটিটিআই, খুলনা), অধ্যাপক ড. উজ্জ্বল সন্দীপক মালিক (ঝিনাইদহ ও পাবনা ক্যাডেট কলেজের প্রাক্তন বিভাগীয় প্রধান), অধ্যাপক ড. অরুণাভ বৈরাগী (মনোবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), সোমেশ চন্দ্র জোদ্দার (অবসরপ্রাপ্ত জুডিশিয়াল পেশকার, জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা), হরিচাঁদ বিশ্বাস (প্রধান শিক্ষক, রংপুর কালীবাড়ী মাধ্যমিক বিদ্যালয়), আসমা খাতুন (সহকারী শিক্ষক, ঘোনা রামকৃষ্ণপুর), দেবপ্রসাদ বিশ্বাস (কানাইডাঙ্গা, ভান্ডারপাড়া), মৌফারসের আলম লেলিন (নৃবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), কৃষ্ণপদ মণ্ডল (বিদ্যুৎ বিভাগ) ও ইউপি সদস্য অনিমেষ বিশ্বাস।

বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে বই পড়া ও সাহিত্যচর্চায় আগ্রহী করে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাহিত্য মানুষের চিন্তাশক্তি, মননশীলতা ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটায়। নিয়মিত সাহিত্য পাঠের মাধ্যমে তরুণদের সৃজনশীলতা বৃদ্ধি পায় এবং সমাজ ও মানুষের প্রতি দায়িত্ববোধ তৈরি হয়।

তাঁরা আরও বলেন, নতুন লেখক ও সাহিত্যসেবীদের নিজেদের সৃষ্টিশীলতা প্রকাশের সুযোগ করে দিতে সাহিত্য সাময়িকীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে সাহিত্য ও সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়বে এবং স্থানীয় সাহিত্যচর্চা আরও সমৃদ্ধ হবে।

‘বিলডাকাতিয়া সাহিত্য দর্পণ’-এর সম্পাদক অনির্বাণ মণ্ডল ও সবুজ মণ্ডল। তাঁদের সম্পাদনায় প্রকাশিত শারদীয় সংখ্যা ১৪৩৩-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাহিত্য, শিক্ষা ও সংস্কৃতিসংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানটির আয়োজন ও ব্যবস্থাপনায় ছিলেন লিটন সরকার, প্রসেনজিৎ মণ্ডল, অসীম কুমার মণ্ডল, সবুজ মণ্ডল, উৎপল মণ্ডল, রিপন বিশ্বাস, রাজেশ সরকার, বিপ্রদাস মণ্ডলসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

খুলনার ডুমুরিয়া উপজেলার রূপরামপুর, থুকড়া এলাকার ড. এস কে বাকার ললিতকলা সঙ্গীত একাডেমিতে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।