গভীর শোক ও দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, আমাদের সাংবাদিক ফোরামের উপদেষ্টা মণ্ডলীর সদস্য নকিবুল হক-এর জ্যেষ্ঠ পুত্র এনামুল হক ঢাকায় এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর তাকে দ্রুত রাজধানীর এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এনামুল হকের অকাল মৃত্যুতে সাংবাদিক ফোরামের সকল সদস্য গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।
সাংবাদিক ফোরামের পক্ষ থেকে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়েছে, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তার পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি দান করেন। আমিন






