, ,

ঠাকুরগাঁওয়ের হরিপুর (৫০ বিজিবি) কর্তৃক আসামীসহ ট্যাপেন্টাডল ট্যাবলেট মোটরসাইকেল আটক

নিউজটি শেয়ার করুন

বর্ডার গার্ড বাংলাদেশ ৫০ বিজিবি সীমান্তে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি চোরাচালান প্রতিরোধে প্রতিনিয়ত বিভিন্ন কৌশলী পরিকল্পনা গ্রহণের মাধ্যমে সফল অভিযান পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় সিভিল সোর্স ও ৫০ বিজিবি নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর অধীনস্থ কান্দাল বিওপি’র নায়েক সিগন্যাল মোঃ রতন এর নেতৃত্বে গত ২৪ জুলাই ২০২৬ তারিখ আনুমানিক ০৬ টা ২০ ঘটিকায় অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন ।

উক্ত অভিযানে কান্দাল বিওপি’র টহলদল কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৫৮/২-এস হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘কান্দাল কবরস্থান’ স্থানে অভিযান পরিচালনা করে ০১ জন আসামী মোঃ রনি ওরফে কালু (২৪), পিতা-রব্বানি, গ্রাম-দনগাঁও, পোষ্ট-হরিপুর, থানা-হরিপুর, জেলা-ঠাকুরগাঁও’কে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ০১টি মোটর সাইকেলসহ আটক করতে সক্ষম হয় ৫০ বিজিবি ঠাকুরগাঁও। যার সিজার মূল্য ২,৬৩,০০০ /- (দুই লক্ষ তেষট্টি হাজার) টাকা।

বিজিবি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধমূলক ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়নের পাশাপাশি এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য, মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে বিজিবি।

সীমান্তের নিরাপত্তা ও অবৈধ অনুপ্রবেশ এবং সামাজিক শান্তিশৃঙ্খলা বজায় রাখতে যেকোনো তথ্য দিয়ে বিজিবিকে সহায়তা করার জন্য সকল জনসাধারণকে অনুরোধ করা হয় বলে জানাযায়।