, ,

ঠাকুরগাঁওয়ে ২৪ কেজি ৪৫০ গ্রাম ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

নিউজটি শেয়ার করুন

বিজিবি গোপন সংবাদ ভিত্তিতে ঠাকুরগাঁও (৫০ বিজিবি) র অধিনায়ক লেঃ কর্নেল খ. আখলাকুর রহমান, জি, আর্টিলারি এর নেতৃত্বে ১ টি বিশেষ টহলদল কর্তৃক ডাবরী বিওপি‘র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৩৬৮/১-এস হতে আনুমানিক ০৭ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ‘মনিস কোয়ান’ স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে । উক্ত অভিযানে মালিকবিহীন ০১টি কষ্টি পাথরের মূর্তি (২৪ কেজি ৪৫০ গ্রাম) জব্দ করছে বর্ডার গার্ড বাংলাদেশ ঠাকুরগাঁও । আনুমানিক সিজার মূল্য প্রায় (চব্বিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার) টাকা।

বর্ডার গার্ড বাংলাদেশ অত্যান্ত প্রহরী সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিন্তের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে প্রতিনিয়ত বিভিন্ন কৌশলী পরিকল্পনা গ্রহণের মাধ্যমে সফল অভিযান পরিচালনা করে আসছে । বিজিবি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধমূলক ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়নের পাশাপাশি এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখবে বলে জানাগেছে। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য, নারী ও শিশু পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় মানুষের সহযোগিতা কামনা করেছে ঠাকুরগাঁও বিজিবি ।

সীমান্তের নিরাপত্তা ও অবৈধ অনুপ্রবেশ এবং সামাজিক শান্তিশৃঙ্খলা বজায় রাখতে যেকোনো তথ্য দিয়ে ৫০ বিজিবিকে সহায়তা করার জন্য এলাকাবাসীকে বিশেষ ভাবে অনুরোধ জানায়।