মেধাবী শিক্ষার্থীদের মিলনমেলা ফেনী সরকারি কলেজে
টিচার্স ওয়েফেয়ার এসোসিয়েট ফেনীর ২০২৬ সালের মেধাবী পরীক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতামূলক পরীক্ষা আজ ছয় নভেম্বর ফেনী সরকারি কলেজ কেন্দ্র সহ জেলার ছয়টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়েছে।
প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত দুই সহস্রাদিক মেধাবী শিক্ষার্থী উক্ত প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করে।
সকাল ৯টা থেকে ক্ষুদে শিক্ষার্থীরা অভিভাবকসহ কেন্দ্রে উপস্থিত হলে এ যেন এক মিলন মেলায় পরিণত হয়। মুখরিত হয়ে উঠে কলেজ ক্যাম্পাস একদিকে সিট খোঁজা অন্যদিকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করা এ যেন একটি তীব্র প্রতিযোগিতা, সাথে লড়ছেন সচেতন অভিভাবক এবং বিশেষ করে মায়েরা।
এসোসিয়েশন এর কর্মীরা মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা, সুন্দর এবং সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনা করায চিলেন ব্যতিব্যস্ত।
ছাগলনাইয়া সরকারি পাইলট হাইস্কুলে মরহুম জালাল উদ্দিন আহমেদ স্মৃতি বৃত্তির, ফুলগাজীতে আলী আজ্জম উচ্চ বিদ্যালয় ও কলেজ, হরিপুর বাংলাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সোনাগাজীর দারুন দারুত তাওযাত মাদ্রাসায় মেধাবী শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করেন।
ফেনী সরকারী কলেজে পরীক্ষা পরিদর্শন করতে আসেন ফেনী কলেজের ইতিহাস বিভাগের প্রধান প্রফেসর জয়নাল আবদীন সহ বিভিন্ন বিভাগের শিক্ষকেরা, সাথে ছিলেন বৃত্তি পরিচালনা কমিটির সভাপতি মাওলানা মোজাফফর আহমেদ জাফর, জরিনা – তফজলুর রহমান স্মুতি বৃত্তির পৃষ্ঠপোষক এডভোকেট সামসুদ্দিন মজুমদার সাচ্চু, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এডভোকেট খোরশেদ আলম খোন্দকার, পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল আজিজ মানিক সহ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।
টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েট ফেনী মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য ১৯৯০ সাল থেকে ফেনীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃত্তি পরীক্ষার মাধ্যমে
মেধাবী ও গরীব শিক্ষার্থীদের উৎসাহ দিয়ে আসছেন। প্রতিবারের মতো এবারও ফেনীর ৫ টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উক্ত পরীক্ষা কে সফল করার জন্য বৃত্তি পরিচালনা কমিটির সভাপতি মাওলানা মোজাফ্ফর হোসেন জাফরী ও সম্পাদক রাহাত চৌধুরী সকলকে অভিনন্দন জানিয়েছেন।
ফেনীর গুণী ও শিক্ষানুরাগীদের পৃষ্ঠপোষকতায় আমাদের পথ চলা। ১৯৯০ সাল থেকে বিশিষ্ট দানবীর ও শিক্ষানুরাগী আলহাজ্ব বদরুল বারী চৌধুরী তাঁর শ্রদ্ধেয় পিতা মাতার নামে ‘ জরিনা তফলুর রহমান চৌধুরী স্মৃতি বৃত্তির’ মাধ্যমে ফেনীতে মেধাবী এবং গরীব ছাত্রদেরকে এককালীন বৃত্বি প্রদান করে আসছেন। তিনি বর্তমানে টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েট ফেনীর প্রধান পৃষ্ঠপোষক।
তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত এবং মোহাম্মদপুর হাউজিং সোসাইটি বাড়ি মালিক সমিতির সাধারণ সম্পাদক।
ছাগলনাইয়া পাইলট হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক মরহুম জালাল উদ্দিন আহমেদ এর স্মৃতি রক্ষার্থে তাঁরই সুযোগ্য সন্তান বিশিষ্ট শিক্ষানুরাগী ও দানবীর আলহাজ্ব কফিল উদ্দিন আহমেদের পৃষ্ঠপোষকতায় এবং ছাগলনাইয়া গণ পাঠাগার সার্বিক সহযোগিতায় ছাগলনাইয়া উপজেলার ৪০ জন মেধাবী ও গরিব ছাত্রকে এককালীন বৃত্বি দিয়ে আসছেন।
মরহুম জালাল উদ্দিন আহমেদ স্মৃতি বৃত্তির পৃষ্ঠপোষক আলহাজ্ব কফিল উদ্দিন আহমেদ একজন প্রগতিশীল ধারার মানুষ, তিনি তিনি ছাগলনাইয়া বালিকা উচ্চ বিদ্যালয় সহ অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানের সাথে ও সামাজিক কর্মকাণ্ডে জড়িত।
ফেনীর ঐতিহ্যবাহী শিল্প প্রতিষ্ঠান জেনিথ ফার্মাসিটিক্যাল লিমিটেড এর সত্বাধিকারি ফেনীর কৃতি সন্তান ডক্টর বেলাল উদ্দিন আহমেদ জেনিথ ফার্মাসিটিক্যাল লিমিটেড বৃত্তি প্রকল্পের আওতায় গরিব ও মেধাবীদের এককালীন ভিত্তি দিয়ে আসছেন।
সোনাগাজীতে বিশিষ্ট বাম রাজনীতিবিদ ও গরিবের বন্ধু রফিক উদ্দিন ইন্তু মিয়ার স্মরণে ‘ ইন্তু মিয়া স্মৃতি বৃত্তির’
মাধ্যমে ৩০ জন মেধাবী ও গরিব শিক্ষাথীদের বৃত্বি প্রদান করা হবে।






