, ,

গণমাধ্যমকে অসম্মান করার অধিকার কারো নেই- পরীমনিকে ৭২ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে দুঃখ প্রকাশের আহ্বান

নিউজটি শেয়ার করুন

পরীমনির সাম্প্রতিক কর্মকাণ্ড ও গণমাধ্যমের সঙ্গে তাঁর আচরণ নিয়ে আমি কিছু বিষয় বিশ্লেষণ করতে চাই।

বাংলাদেশের একজন নাগরিক ও জনপরিচিত ব্যক্তি হিসেবে আপনার প্রতিটি বক্তব্য ও আচরণের সঙ্গে দেশের সামাজিক মূল্যবোধ এবং ভাবমূর্তির বিষয়টি জড়িত। গণমাধ্যমকর্মীদের ধমক দিয়ে কথা বলা কিংবা তাঁদের অসম্মান করা কোনোভাবেই গ্রহণযোগ্য আচরণ হতে পারে না।
আপনি নিশ্চয়ই মনে রাখবেন, জনপ্রিয়তা কিংবা পরিচিতি কাউকেই আইনের ঊর্ধ্বে স্থান দেয় না। সমালোচনার জবাব যুক্তি দিয়ে দিতে হয়, হুমকি কিংবা অসম্মান দিয়ে নয়।
তাই আগামী ৭২ ঘণ্টার মধ্যে গণমাধ্যমকর্মীদের কাছে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করার আহ্বান জানাচ্ছি। অন্যথায় বিষয়টি নিয়ে আমি আইনসম্মত ও গণতান্ত্রিক উপায়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণের বিষয়টি বিবেচনা করব।
আমি কোনো বিষয় না জেনে মন্তব্য করি না। প্রতিটি বিষয় তথ্য-উপাত্তের ভিত্তিতে বিশ্লেষণ করি এবং প্রয়োজন হলে শেষ পর্যন্ত এর যৌক্তিক পরিণতি দেখার চেষ্টা করি।
গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের সম্মান রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে।
তারিকুল ইসলাম ভূঁইয়া
চেয়ারম্যান
জনতার অধিকার পার্টি (পিআরপি)