জামালপুর সদর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (৬ জুন ২০২৬) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, নরুন্দি তদন্ত কেন্দ্রের এসআই আশরাফুল আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন— মোঃ আলমগীর হোসেন (পিতা: আব্দুল গফুর) এবং শ্রী হৃদয় রিষি (পিতা: সুনিল রিষি)। তাদের উভয়ের বাড়ি গোপালপুর এলাকায় বলে জানা গেছে।
অভিযান চলাকালে আটক ব্যক্তিদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়ভাবে মাদক নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এদিকে, আইনশৃঙ্খলা বাহিনীর এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার সর্বস্তরের জনগণ।




