, ,

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভায় ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী

নিউজটি শেয়ার করুন

“নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে অদ্য ২৮শে অক্টোবর চট্টগ্রাম সার্কিট হাউজে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন, সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ নাজিমুল হক,
সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আব্দুল হালিম,জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেল।

সভায় বক্তারা নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালক, যাত্রী ও পথচারী সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি সড়ক দুর্ঘটনা রোধে আইনের কঠোর প্রয়োগ ও ট্রাফিক আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন।