, ,

ঘুমন্ত মন্ত্রণালয় জাগ্রত হবে কবে

নিউজটি শেয়ার করুন

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) স্থবির। প্রধান প্রকৌশলী পদায়ন না হওয়ায় কোনো ফাইল ওয়ার্ক হচ্ছেনা।
ভবন জুড়ে জল্পনা কল্পনা কে হচ্ছেন এলজিইডির প্রধান প্রকৌশলী ? স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের কি কোন দায় নাই সঠিক সময় এলজিইডির প্রধান প্রকৌশলী নিয়োগে? তারা শুধু ঘুষ পাওয়ার জন্য ওৎ পেতে থাকে। সদ্য সাবেক প্রধান প্রকৌশলী জাবেদ করিমকে প্রধান প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্ব দিতে সময় নেন ৯ দিন শুধু তাই নয় চিঠির ভাষা কি হবে এবং কত তারিখ থেকে আদেশ কার্যকর হবে সে বিষয়টি নিশ্চিত না করে একটি চিঠি করে এবং তা জারি করে কিছুক্ষণ পর বোধোদয় হয় আদেশের ভাষ্যমতে এলজিইডি নয় দিন প্রধান প্রকৌশলী হীন থেকে যায় বিষয়টি বুঝতে পেরে ওই আদেশ পরিবর্তন করে আবার নতুন আদেশ জারি করে।
একই অবস্থা এখন চলছে। গত দুই দিন এলজিইডির প্রধান প্রকৌশলী পদ শূন্য অবস্থায় চলছে।
মন্ত্রণালয় সূত্রে জানা যায় তিন জনের নামের প্রস্তাব পাঠানো হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে তারা হলেন কাজী গোলাম মোস্তফা তার অবসরে যাওয়ার সময় আছে এক মাস ১২ দিন, দ্বিতীয় অবস্থানে মোঃ শাহিনুর আলম তার সময় আছে মাত্র ৯ দিন তৃতীয় ও শেষ নাম মোঃ বেলাল হোসেন তার সময় কাল প্রায় ৯ মাস।
সূত্র জানায় কাজী গোলাম মোস্তফা ও শাহনূর আলম কোন তদবির না করলেও মোঃ বেলাল হোসেন জোর তদবির চালিয়ে যাচ্ছেন এর বাইরে সাবেক প্রধান প্রকৌশলী জাবেদ করিম ও রশীদ মিয়া জোর তদবির চালিয়ে যাচ্ছেন। শোনা যায় তারা তিন জন কাড়ি কাড়ি টাকা অফার দিচ্ছেন আর মন্ত্রণালয়ের লোভাতুর উপদেষ্টা, সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের জিহ্বা দিয়ে লালা ঝরছে। বিশিষ্ট জনদের অভিমত সময় শেষ হওয়ার এক সপ্তাহ আগে থেকে প্রস্তুতি নেয়া এবং পিআর এল যাওয়ার দুই দিন আগেই পরবর্তী জনের আদেশ জারি করা।