পুলিশিং সেবাকে আরও দক্ষ, পেশাদার, আধুনিক ও জনবান্ধব করার লক্ষ্যে বাংলাদেশ পুলিশের চলমান কার্যক্রমের অংশ হিসেবে গাজীপুরে অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬-এর ক্যাম্প প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর ২০২৬) সকাল ৮টায় গাজীপুর জেলা পুলিশ লাইন্স মাঠে এ ক্যাম্প প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কনস্টেবল হতে নায়েক, কনস্টেবল হতে এটিএসআই, নায়েক হতে এএসআই (সশস্ত্র) এবং এটিএসআই হতে টিএসআই পদে পদোন্নতির লক্ষ্যে এ প্রশিক্ষণ ও পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিভাগীয় পদোন্নতি পরীক্ষা গ্রহণ কমিটির সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।
পরীক্ষা গ্রহণ কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), গাজীপুর এবং মোঃ শরিফুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), কিশোরগঞ্জ।
এ সময় বিভাগীয় পদোন্নতি পরীক্ষা কমিটির সদস্যরা বলেন, এ ধরনের পরীক্ষার মাধ্যমে যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল পুলিশ সদস্যদের নেতৃত্বের পরবর্তী ধাপে উন্নীত করার সুযোগ তৈরি হয়। পাশাপাশি তাদের পেশাগত দক্ষতা, দায়িত্ববোধ ও কর্মদক্ষতা আরও সমৃদ্ধ হবে।
ক্যাম্প প্রশিক্ষণে গাজীপুর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন আরআই, পুলিশ লাইন্স, গাজীপুর, আরও-১, রিজার্ভ অফিস, গাজীপুরসহ ক্যাম্প প্রশিক্ষণে অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা।







