এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই-এই প্রতিপাদ্য সামনে রেখে সারাদেশের ন্যায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে গাইবান্ধায় জেলা পর্যায়ে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমদ।
শনিবার বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসন ও ক্রীড়া অফিসের আয়োজনে এবং ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলা স্টেডিয়ামে এ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার। খেলোয়াড় যাচাই বাছাই কমিটির সদস্য সাইফুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক ও গাইবান্ধা জেলার প্রধান সমন্বয়কারী নাজমুল হাসান সোহাগ, জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন, অংশগ্রহনকারী কলেজের অধ্যক্ষের প্রতিনিধি সহ অন্যরা।
উদ্বোধনী খেলায় অংশ নেয় সুন্দরগঞ্জ ডি ডাবলু ডি সরকারি কলেজ ও গোবিন্দগঞ্জ সরকারি কলেজ। খেলায় ৬-১ গোলে গোবিন্দগঞ্জ সরকারি কলেজ বিজয়ী হয়।






