কবিতা —যুদ্ধ কেন?
কবি — রোকশানা আক্তার ছায়াময়ী
যুদ্ধ মানে বুলেট বুলেট খেলা
যুদ্ধ মানে বারুদ বোমার মেলা
হিংসা আর ধ্বংস লীলার ঢল
কষ্ট কত বোঝায় চোখের জল
যুদ্ধ বুঝি সাদের অপর নাম
যুদ্ধ হলো জীবন খোয়া প্রাণ
মায়ের কোলে রক্ত নদী স্রোত
আঁধার ঢাকে নতুন পথে রোদ
শিশুর মুখে নরম আদো বোল
হারায় বুঝি বাবার মৃদু কোল
যুদ্ধ কেন? ভয়ের খেলা খেলি
লালের রাজ্যে আবীর জুড়ে হলি
যুদ্ধ ডাকে নতুন আলো পথ
জাগায় আশা বাঁচার মনো রথ।





