বিভাজন শুধু মানচিত্রে নয়, বিভাজন মনে মনে,
একই ঘরে বাস করেও আমরা থাকি দুই জনে।
একই টেবিলে বসি, তবু দূরত্ব আকাশ পাতাল,
মুখে হাসি রাখি, ভেতরে বাজে বিভেদের মাদল।
১৯৪৭ দেখেছে দেশ, দেখেছে ৭১-এর ক্ষত,
রক্তের দাগ শুকায়নি আজও, ইতিহাস দেয় মত।
ভাইয়ে ভাইয়ে ভাগ হয়েছে জমি ও ভিটা,
অথচ ভাগ হয়নি কখনো মায়ের সেই চিঠা।
সংগঠনেও বিভাজন আসে, আসে অহংকার,
ছোট্ট কথায় ভেঙে যায় কত সাধের সংসার।
নেতা হতে চায় সবাই, কর্মী হতে নয়,
তাই তো সংগঠন ভাঙে, জয় হয় পরাজয়।
সাদা মনের মানুষগুলো আজ বড় অসহায়,
মিথ্যার জয়জয়কার, সত্য পথ হারায়।
তবুও বিশ্বাস রাখি, আঁধার কেটে যাবে,
বিভাজনের দেয়াল ভেঙে নতুন আলো আসবে।
এসো হাতে হাত রাখি, ভুলে যাই ভেদাভেদ,
একই সুরে গাই গান, মুছে ফেলি সব জেদ।
চট্টগ্রাম থেকে ঢাকা, একই মোরা প্রাণ,
বিভাজন ভুলে গড়ি একতার জয়গান।
তৃণমূলের মাটি বলছে, এক হও, এক হও,
স্বদেশ বিচিত্রা বলছে, সত্যের পথে রও।
বিভাজন নয়, ঐক্যই হোক আমাদের পরিচয়,
তবেই তো আসবে ফিরে সত্যিকারের বিজয়।




